এই পৃথিবীতে প্রতিটি মানুষের জন্মলগ্ন থেকেই প্রশ্ন জাগে – এই বিশাল রহস্যময় সৃষ্টি জগতের অস্তিত্বের উৎস কি ? অগণিত প্রাণী, মানুষ, জীবন-মৃত্যু এইসব সৃষ্টির তাৎপর্য কি ? সবই অস্হায়ী, এইসবের শেষ কি ?
এই পৃথিবীতে আবির্ভাব ,কাজ-দায়ীত্ব পালন ও অন্তর্ধান এই সবের সাথে স্রষ্টার সম্পর্ক কি ? স্রষ্টার অস্তিত্ব কই ? বিস্ময়কর এই মহাবিশ্বের মহা গোলক ধাঁধায় এবং পৃথিবীতে বিদ্যমান অসংখ্য সমাধানের মাঝে জীবন ও সৃষ্টি রহস্যের প্রকৃত সত্য সমাধানটি কি ?
যুগে যুগে বিজ্ঞানীরা এই সৃষ্টি রহস্য উদঘাটনে ব্যস্ত কিন্তু এখনোও চরম সমাধান দিতে ব্যর্থ। গ্যলিলীও, নিউটন, আইনস্টাইন, স্টিফেন হকিংস ও তাদের বর্তমান অনুসারীরা আপেক্ষিকতা বাদ (Theory of relativity ),কসমোলজী , ফোটনত্ব, স্ট্রিন্ঙ তত্ত্ব , ইত্যাদি দিয়ে এই মহাবিশ্বের অতি পারমাণবিক কণা গুলোর (যে গুলো এই পুরা মহাবিশ্ব গঠনের মৌলিক একক ), এবং মহাবিশ্বে ঘটতে থাকা বিভিন্ন ঘটনাবলী, যেমন : ব্লাক হোল , হোয়াইট হোল , নক্ষত্রের জন্ম – ধ্বংস, প্যরালাল মাল্টিভার্স , বিভিন্ন এনার্জীর (১০/১২ টি মৌলিক শক্তি ব্যাখ্যা ও বৈজ্ঞানিক বিশ্লেষনের মাধ্যমে সৃষ্টির ও স্রষ্টার তথা জীবনের রহস্য প্রমাণ সহকারে উদঘাটন করায় ব্যস্ত। যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে অনেক কিছু উদঘাটন করছেন , কিন্তু এখনোও মহা সাগরের পারে সৈকতের বালু কণার মধ্যেই আছেন। আমরা মহাবিশ্বের যা কিছু দেখছি তার 95% dark matter , আমরা মাত্র 5% দেখছি ! বিজ্ঞানীরা আমাদের কবে কতদূর সমাধান দিবেন ?
তা হলে কি যুগে যুগে মানুষ আসবে আর বিজ্ঞানের সমাধানের আশায় প্রকৃত সমাধান না জেনে অনিশ্চিত অন্ধকারে জীবন কাটিয়ে পৃথিবী থেকে চলে যাবে ?
এটা কি বাস্তব সম্পন্ন সমাধান ?
এই সব বিষয় নিয়েই এই প্রতিষ্ঠানের কাজ , আপামর মানুষকে জানানো , সচেতন করা , সত্যের আলোকে আলোকিত করা , অনাগত প্রজন্মের জন্য দিক নিশানা রেখে যাওয়া ।
কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামী নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কাজ করছি।
যাকাত, সদকা ও বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করি।
নতুন প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে নৈতিক শিক্ষা, কুরআন শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আল্লাহর বাণী “আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথের হিদায়াত দান করেন।“— সূরা ইউনুস, আয়াত ২৫
আমাদের পরিচালনা পর্ষদ ইসলামিক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণমূলক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Secretary

director

Financial Manager